মঙ্গলবার (৪ ডিসেম্বর) দুপুরে খুলনা প্রেস ক্লাব মিলনায়তনে সড়ক দুর্ঘটনা হ্রাসকল্পে করণীয় শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নিজ বক্তব্যে কেসিসি মেয়র সড়ক দুর্ঘটনা রোধে মনিটরিং ব্যাবস্থা গতিশীল করা ও যানবাহনের ফিটনেস ঠিক রাখার ওপর গুরুত্বারোপ করেন।
বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) ও খুলনা প্রেস ক্লাব যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।
আলোচনার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন মো. মিরাজ ও গীতা পাঠ করেন তিতাস চক্রবর্তী।
সভায় সভাপতিত্ব করেন খুলনা প্রেস ক্লাবের সভাপতি ফারুক আহমেদ। স্বাগত বক্তব্য রাখেন- বিআরটিএ'র উপ পরিচালক জিয়াউর রহমান। আলোচনা করেন খুলনার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইউসুফ আলী, খুলনা মেট্রোপলিটন পুলিশের এডিসি সাইফুল হক, খুলনা বিভাগীয় তথ্য অফিসের উপ পরিচালক ম জাভেদ ইকবাল, মোটর বাস মালিক সমিতি খুলনার সভাপতি আব্দুল গফ্ফার বিশ্বাস, বাংলাদেশ সড়ক পরিবহন ফেডারেশনের আব্দুর রহিম বকস দুদু, নিসচার এস এম ইকবাল হোসেন বিপ্লব প্রমুখ।