লিখিত বক্তব্যে তিনি বলেন, মাহমুদ হাসান সুমন ঈশ্বরগঞ্জবাসীর ব্যাপক সমর্থনের কারণে জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হয়েছিলাম। তবে বিএনপি-জামায়াতের বিভ্রান্ত রাজনীতিবিদ ড. কামাল হোসেনের ষড়যন্ত্র রুখতে মহাজোটের শক্তিকে আরও সুসংহত করতে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছি।
মাহমুদ হাসান সুমন এ সময় তার আসনের আওয়ামী লীগের নেতাকর্মীদের লাঙ্গলের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যাপক ইউসুফ খান পাঠান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মমতাজ উদ্দিন মন্তাসহ জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।