জেলা প্রশাসককে পাঠানো বার্তায় জানানো হয়, সকাল ১০টা ৪০ মিনিটে টুঙ্গিপাড়া উপজেলা কমপ্লেক্স মঠে নির্মিত হেলিপ্যাডে অবতরণ করবেন প্রধানমন্ত্রী। বেলা ১১টায় জাতির জনকের সমাধিতে উপস্থিত হয়ে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন তিনি। পরে বঙ্গবন্ধুর রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেবেন। এসময় সশস্ত্র বাহিনী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অনার অব গার্ড প্রদান করবে। সব কর্মসূচি শেষ করে দুপুর ১২টা ২০ মিনিটে হেলিকপ্টারে করে ঢাকার উদ্দেশে টুঙ্গিপাড়া ত্যাগ করবেন তিনি।
এদিন নবনিযুক্ত মন্ত্রী পরিষদের সদস্যদের টুঙ্গিপাড়ায় জাতির জনকের সমাধিতে শ্রদ্ধা জানানোর কথা রয়েছে বলে দলীয় একাধিক সূত্রে নিশ্চিত করেছেন।প্রধানমন্ত্রী ও মন্ত্রী পরিষদের সদস্যদের টুঙ্গিপাড়ায় আগমন উপলক্ষে জেলার সবখানে ব্যাপক নিরাপত্তামূলক ব্যাবস্থা নেওয়া হয়েছে।