গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহতদের বাড়িতে আহাজারি, শোকে স্তব্ধ দুই গ্রাম

গোপালগঞ্জ প্রতিনিধি
২৯ মে ২০২৬, ১৩:৩৬ আপডেট : ২৯ মে ২০২৬, ১৩:৩৬

গোপালগঞ্জের বেদগ্রামে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হওয়ার ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে চিতলমারী উপজেলার বড়বাড়িয়া ইউনিয়নের দুই গ্রামে। নিহতদের মধ্যে দুজন ওই ইউনিয়নের বাসিন্দা হওয়ায় বাদামতলা ও ঘোলা গ্রামে চলছে শোকের মাতম। প্রিয়জন হারানোর বেদনায় কান্নায় ভেঙে পড়েছেন স্বজন ও এলাকাবাসী।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২৮ মে) দুপুরে গোপালগঞ্জ শহরতলীর বেদগ্রাম এলাকায় দোলা পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পাঁচজন নিহত হন।

নিহতদের মধ্যে রয়েছেন চিতলমারী উপজেলার বড়বাড়িয়া ইউনিয়নের ঘোলা গ্রামের মেহেদি হাসান (শহিদ) এবং বাদামতলা গ্রামের শায়োন ঢালী।

নিহত শায়োন ঢালীর চাচা উত্তম ঢালী জানান, শায়োন ও তার বন্ধু মেহেদি হাসান মোটরসাইকেলে করে গোপালগঞ্জের কদমবাড়ী পাগলের মেলায় যাচ্ছিলেন। পথে বেদগ্রাম এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা দোলা পরিবহনের একটি বাসের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তারা নিহত হন। একই দুর্ঘটনায় আরও তিনজন প্রাণ হারান।

বড়বাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী ও বিএনপি নেতা মো. কামরুজ্জামান স্বাধীন ফকির বলেন, “ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক ও হৃদয়বিদারক। নিহত দুই তরুণের মরদেহ সন্ধ্যায় বাড়িতে পৌঁছালে এলাকায় শোকের পরিবেশ সৃষ্টি হয়।”

তিনি আরও জানান, রাত ৯টার দিকে শায়োন ঢালীর দাফন সম্পন্ন করা হয়। অন্যদিকে, মেহেদি হাসানের (শহিদ) জানাজা এশার নামাজের পর ঘোলা হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছে। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

 

/এমএএল/
সম্পর্কিত
পেছন থেকে ট্রাকের ধাক্কায় প্রাণ গেলো দুই মাদ্রাসাশিক্ষকের
গোপালগঞ্জ স্বাভাবিক রাখতে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন
গোপালগঞ্জে বিএনপির দুটি কার্যালয়ে ভাঙচুর, অগ্নিসংযোগ
সর্বশেষ খবর
গ্রেফতার এসপির দায় এড়ালো পুলিশ, যা বললেন সিএমপি কমিশনার
গ্রেফতার এসপির দায় এড়ালো পুলিশ, যা বললেন সিএমপি কমিশনার
‘আশা করি, আগামীতে বাংলাদেশ সাফ চ্যাম্পিয়ন হবে’
‘আশা করি, আগামীতে বাংলাদেশ সাফ চ্যাম্পিয়ন হবে’
সামান্তা শারমিনকে ফোনে হুমকি ও গালিগালাজের অভিযোগ
সামান্তা শারমিনকে ফোনে হুমকি ও গালিগালাজের অভিযোগ
মাদক সেবনের জন্য বরখাস্ত পুলিশ সদস্য ফের মাদকের আসরে ধরা
মাদক সেবনের জন্য বরখাস্ত পুলিশ সদস্য ফের মাদকের আসরে ধরা
সর্বাধিক পঠিত
এক ক্রেডিট কার্ড দিয়েই ইসলামী ব্যাংক থেকে তুললেন সাড়ে ৪ কোটি টাকা
এক ক্রেডিট কার্ড দিয়েই ইসলামী ব্যাংক থেকে তুললেন সাড়ে ৪ কোটি টাকা
বঙ্গোসাগরে ৩৮ জেলের কাছ থেকে ২২৫০ কেজি সামুদ্রিক মাছ জব্দ
বঙ্গোসাগরে ৩৮ জেলের কাছ থেকে ২২৫০ কেজি সামুদ্রিক মাছ জব্দ
পাকিস্তানের কাছে হেরে যা বললেন বাংলাদেশ কোচ
পাকিস্তানের কাছে হেরে যা বললেন বাংলাদেশ কোচ
ভূখণ্ডের বিনিময়ে ইউক্রেনকে ন্যাটো সদস্যপদের প্রস্তাব যুক্তরাষ্ট্রের: জেলেনস্কি
ভূখণ্ডের বিনিময়ে ইউক্রেনকে ন্যাটো সদস্যপদের প্রস্তাব যুক্তরাষ্ট্রের: জেলেনস্কি
যেভাবে এক কার্ড দিয়ে হাতিয়ে নিলেন ইসলামী ব্যাংকের সাড়ে ৪ কোটি টাকা
যেভাবে এক কার্ড দিয়ে হাতিয়ে নিলেন ইসলামী ব্যাংকের সাড়ে ৪ কোটি টাকা