এলাকাবাসী জানায়, বাড়ির পাশে একটি খালে কাপড় ধুতে গিয়ে মৃগী রোগের কারণে সুচন্দ্রা পানিতে পড়ে মারা যান। সুচন্দ্রা বানিয়ারচরের বসন্ত মণ্ডলের স্ত্রী।
সিন্দিয়াঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মহিদুল ইসলাম সুচন্দ্রার পানিতে পড়ে মারা যাওয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।