প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, গত বছরের ১২ নভেম্বর ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, ফলিত রসায়ন ও কেমিকৌশল এবং বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সমন্বয়ে প্রকৌশল অনুষদ গঠন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এই বিভাগগুলোতে ২০১৮-১৯ শিক্ষাবর্ষ থেকে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি প্রদান করবে কর্তৃপক্ষ। ফলে আগের ব্যাচের শিক্ষার্থীরা ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থেকে বঞ্চিত হচ্ছে। এতে চাকরির বাজারে নানাবিধ সমস্যার সম্মুখীন হচ্ছেন তারা। এ সমস্যা সমাধানে ইঞ্জিনিয়ারিং ডিগ্রির দাবি জানান শিক্ষার্থীরা।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক হারুন-উর রশিদ আসকারী বলেন, ‘এ বিষয়ে আমি কিছু জানি না। শিক্ষার্থীরা আমার কাছে কোনও দাবি নিয়ে আসেনি। যে সিন্ডিকেট থেকে প্রকৌশল অনুষদভুক্ত হয়েছে তখন থেকে শিক্ষার্থীরা ইঞ্জিনিয়ারিং ডিগ্রি পাবে।’