রাতের আঁধারে দুই হাজার ফুলের চারা উপড়ে দিল দুর্বৃত্তরা

রাতের আঁধারে দুই হাজার ফুলের চারা উপড়ে দিল দুর্বত্তরাকুষ্টিয়ার মিরপুরে রাতের আঁধারে একটি নার্সারিতে ঢুকে প্রায় দুই হাজার ফুলের চারাগাছ উপড়ে ফেলেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (২৯ জানুয়ারি) রাতে এ ঘটনা ঘটেছে। ভুক্তভোগী ওই নার্সারীর মালিক মো. স্বপন আলী জানান, এসব গাছের মূল্য প্রায় ২০ হাজার টাকা।

স্বপন আলী আরও জানান, ‘রাতের কোনও এক সময় আমার নার্সারিতে ঢুকে গাঁদা ফুল, ডালিয়া, ড্রাগন ফল, পান চাটিয়া, ক্রিসমাস ট্রি, মৌচান্ডা, কামরাঙ্গা, অপূর্বিয়া, শাপলা পাতাবাহার, সাইকাসপাম্প, হাইব্রিড গোলাপ, নিমুনিয়া ফুল, জারবেরাসহ প্রায় দুই হাজার গাছ উপড়ে ফেলে। এসব গাছের মূল্য প্রায় ২০হাজার টাকা। এ ব্যাপারে স্থানীয় থানায় জানালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।’রাতের আঁধারে দুই হাজার ফুলের চারা উপড়ে দিল দুর্বত্তরা

তিনি জানান, এর আগেও প্রায় তিন বছর আগে দুর্বত্তরা আগাছা দমনের বিষ দিয়ে প্রায় ১০ হাজার গাঁদার চারা নষ্ট করে দিয়েছিল।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে জানান, 'আমি এখন পর্যন্ত এমন কোনও অভিযোগ পাইনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।'