ভাগ্নির বিয়েতে দাওয়াত না দেওয়ায় বাড়িঘরে হামলা চালালেন যুবলীগ নেতা

মাদারীপুর প্রতিনিধি
২৪ অক্টোবর ২০২৬, ২০:৩২ আপডেট : ২৪ অক্টোবর ২০২৬, ২০:৩২

মাদারীপুরে ভাগ্নির বিয়েতে দাওয়াত না বাবুল ব্যাপারী নামের এক ব্যক্তির বাড়িতে হামলার অভিযোগ উঠেছে এক যুবলীগ নেতার বিরুদ্ধে। বাড়িতে হামলা, ভাঙচুর ও স্বর্ণালঙ্কারসহ নগদ ১০ লাখ টাকা লুটের অভিযোগ উঠেছে। ভাঙচুরের সময় একাধিক ককটেল বোমা বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে এই ঘটনা ঘটানো হয় বলে অভিযোগ রয়েছে।

শনিবার (২৪ অক্টোবর) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত মাদারীপুর সদর উপজেলার কালিকাপুর ইউনিয়নের দক্ষিণ দুধখালী গ্রামে দফায় দফায় এই হামলার ঘটনা ঘটেছে। খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সদর উপজেলার কালিকাপুর ইউনিয়নের দক্ষিণ দুধখালী গ্রামের বাবুল বেপারীর ভাগ্নি ও একই এলাকার হোসেন মোল্লার মেয়ে সাহিদা আক্তারের সঙ্গে সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের কলাবাড়ি গ্রামের এক ইতালি প্রবাসী যুবকের শুক্রবার (২৩ অক্টোবর) বিকালে বিয়ে হয়। ওই বিয়েতে একই এলাকার কালিকাপুর ইউনিয়ন যুবলীগের (কার্যক্রম নিষিদ্ধ) সভাপতি শাহাদাত মাতুব্বরকে পূর্ব বিরোধের জেরে দাওয়াত দেওয়া হয়নি।

এই ক্ষোভ থেকে শাহাদাত মাতুব্বর শনিবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত কয়েক দফায় ২০-২৫ জন লোকজন নিয়ে বাবুল বেপারীর বাড়িতে গিয়ে একাধিক ককটেল বোমা বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করেন। পরে বাড়িঘরে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করা হয়। এ সময় বাবুল বেপারীর ঘরে থাকা স্বর্ণালঙ্কার সহ নতুন ভবন নির্মাণ করার জন্য ঘরে রাখা ১০ লাখ টাকা লুট করে নিয়ে যায় বলে অভিযোগ করে ভুক্তভোগী পরিবার। পরে খবর পেয়ে মাদারীপুর সদর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

এই বিষয়ে বাবুল বেপারী বলেন, শাহাদাত মাতুব্বরের সঙ্গে আমাদের পূর্ব শত্রুতা রয়েছে। তাই আমার ভাগ্নির বিয়েতে তাকে দাওয়া দেয়নি। এই ঘটনার ক্ষোভ হিসেবে সে তার লোকজন নিয়ে আমার বাড়িঘর ভাঙচুর ও নগদ টাকা লুট করে নিয়ে যায়। এই ঘটনায় আমি মাদারীপুর সদর থানায় একটি অভিযোগ দিয়েছি। আমি আইনের কাছে ন্যায় বিচার দাবি করছি।

অভিযোগের বিষয়ে কালিকাপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি শাহাদাত মাতুব্বর বলেন, এ ঘটনার সঙ্গে আমার কোনও সম্পৃক্ততা নেই। কারা তাদের বাড়িঘরে হামলা বা লুটপাট করেছে, তা আমরা জানি না।

এ বিষয়ে মাদারীপুর সদর থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, ঘটনাটি শুনেছি। ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ পাঠানো হয়েছে। ভুক্তভোগী পরিবারকে থানায় লিখিত অভিযোগ দিলে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবো।

/এফআর/
সম্পর্কিত
মাদক সেবনরত অবস্থায় পুলিশ সদস্যসহ তিন জন আটক
‘ছোট মেয়েরা প্রেমিক নিয়ে হোটেলে চলে আসে, এনআইডি ছাড়া ভাড়া দিলে ব্যবস্থা’
‘জয় বাংলা’ স্লোগান দিয়ে পুলিশের ওপর হামলা, গাড়ি ভাঙচুর
সর্বশেষ খবর
রবিবার বন্ধ থাকবে আপিল বিভাগের এক নম্বর কোর্টের বিচারিক কার্যক্রম
রবিবার বন্ধ থাকবে আপিল বিভাগের এক নম্বর কোর্টের বিচারিক কার্যক্রম
দায়িত্বশীল ব্যক্তিদের ‘বেফাঁস মন্তব্য’: কী বলছেন রাজনীতিকরা?
দায়িত্বশীল ব্যক্তিদের ‘বেফাঁস মন্তব্য’: কী বলছেন রাজনীতিকরা?
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বাধিক পঠিত
সাগরকন্যার সৌন্দর্যে মুগ্ধ দুই মন্ত্রী-প্রতিমন্ত্রী, ঘুরলেন ভ্যানে চড়ে
সাগরকন্যার সৌন্দর্যে মুগ্ধ দুই মন্ত্রী-প্রতিমন্ত্রী, ঘুরলেন ভ্যানে চড়ে
‘আমার মৃত্যুর জন্য দায়ী ইউএনও’ ফেসবুকে সহকারী কমিশনারের পোস্ট
‘আমার মৃত্যুর জন্য দায়ী ইউএনও’ ফেসবুকে সহকারী কমিশনারের পোস্ট
পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা অর্ধকোটি টাকা আর ৮ ভরি স্বর্ণালঙ্কার নেই
পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা অর্ধকোটি টাকা আর ৮ ভরি স্বর্ণালঙ্কার নেই
‘কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সঙ্গে জামায়াতের আঁতাত, তথ্যপ্রমাণ সামনে এনেছে বিএনপি’
‘কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সঙ্গে জামায়াতের আঁতাত, তথ্যপ্রমাণ সামনে এনেছে বিএনপি’
যাত্রীহীন নৌপথ, পেশা ছেড়ে বিকল্প আয়ের পথ খুঁজছেন ট্রলার মালিক-চালকরা
যাত্রীহীন নৌপথ, পেশা ছেড়ে বিকল্প আয়ের পথ খুঁজছেন ট্রলার মালিক-চালকরা