নাসিরনগর গোর্কণ ইউপির উপনির্বাচনে আ.লীগ প্রার্থী জয়ী





ব্রাহ্মণবাড়িয়াব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার গোর্কণ ইউনিয়ন পরিষদের উপনির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. ছোয়াব আহমেদ হৃতুল জয়ী হয়েছেন। নৌকা প্রতীকে ৬০৮১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন তিনি। নির্বাচন শেষে উপনিবার্চনের রিটার্নিং অফিসার ও উপজেলা নিবার্চন কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ বেসরকারিভাবে তাকে বিজয়ী ঘোষণা করেন। 

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ রহমত আলী মোটরসাইকেল প্রতীক নিয়ে পেয়েছেন ৩৩১৩ ভোট। স্বতন্ত্র প্রার্থী মো. সামসুল আরেফিন আনারস প্রতীকে পেয়েছেন ১৮৪১ ভোট। 

বৃহস্পতিবার সকাল ৮টা থেকে ৮টার পর্যন্ত মোট ১০টি কেন্দ্রে ভোট গ্রহণ করা হয়। এ ইউনিয়নের মোট ভোটার সংখ্যা ছিলো ২২ হাজার ২২১ জন। 

উল্লেখ্য, গত ২০ ডিসেম্বর এক সড়ক দুর্ঘটনায় গোর্কণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসান খান মৃত্যুবরণ করলে চেয়ারম্যান পদটি শূণ্য হয়।