চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ নিহত

 

চাঁপাইনবাবগঞ্জচাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় মুসলিম উদ্দিন (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। রবিবার (৩ মার্চ) সকালে জেলার গোমস্তাপুর উপজেলার বড়দাদপুর এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত মুসলিম উদ্দিন নওঁগা জেলার পোরসা থানার মহাডাঙ্গা এলাকার বাসিন্দা।

ওসি জানান, ‘চাঁপাইনবাবগঞ্জ থেকে নওঁগাগামী একটি পিকনিকের বাস বিপরীত দিক থেকে আসা একটি ভ্যানকে ধাক্কা দিলে ভ্যানযাত্রী মুসলিম উদ্দিন ঘটনাস্থলেই মারা যান। এসময় ভ্যানচালক রবিউল গুরুতর আহত হন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মুসলিম উদ্দিনের লাশ উদ্ধার করে। কোনও দাবি না থাকায় ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।  

তিনি আরও জানান, স্থানীয়দের সহায়তায় আহত ভ্যানচালক রবিউলকে স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় পিকনিকের ওই বাসটিকে আটক করা হয়েছে।