কেশবপুর উপজেলার ত্রিমোহিনী ইউনিয়নের মেম্বার আজিজুর রহমান জানান, সাতক্ষীরার আগরদাড়ি এলাকার ৫০জন নারী, পুরুষ ও শিশু মংলায় পিকনিকে যাচ্ছিলেন। সকাল সাড়ে ৮টার দিকে পিকনিকের বাসটি শ্রীরামপুর এলাকায় একটি মাছের ঘেরের কাছে এসে নিয়ন্ত্রণ হারিয়ে ঘেরে পড়ে যায়। এসময় স্থানীয়রা দ্রুত উদ্ধার কাজ শুরু করে। ঘটনাস্থলেই ৫ বছর বয়সী একটি ছেলে শিশু মারা যায়। অন্য সবাইকে জীবিত উদ্ধার করা হয়েছে। পরে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা উদ্ধার কাজে অংশ নেন।
ওসি মোহাম্মাদ শাহীন জানান, আহত ৭ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এছাড়া ৬-৭জন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধারের কাজ চলছে।