মনোনয়নপত্র জমা দিতে যাওয়ার সময় আ.লীগের দুই গ্রুপে সংঘর্ষ, আহত ২০

টাঙ্গাইলে আ.লীগের দুই গ্রুপে সংঘর্ষটাঙ্গাইলের বাসাইলে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে অন্তত ২০জন আহত হয়েছেন। সোমবার (৪ মার্চ) দুপুরে বাসাইল বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মতিয়ার রহমান গাউস এবং স্বতন্ত্রপ্রার্থী উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী অলিদ ইসলাম মনোনয়নপত্র জমা দেওয়ার সময় পাল্টাপাল্টি মিছিল বের করেন। এ সময় মিছিল দুটি বাসাইল বাসস্ট্যান্ডে পৌঁছালে এক পর্যায়ে সংঘর্ষ বাধে। এ সময় দুই পক্ষের অন্তত ২০জন আহত হন।টাঙ্গাইলে আ.লীগের দুই গ্রুপে সংঘর্ষ

আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে বাসস্ট্যান্ড এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।টাঙ্গাইলে আ.লীগের দুই গ্রুপে সংঘর্ষ

মনোনয়নবঞ্চিত উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী অলিদ ইসলাম বলেন, ‘মনোনয়নপত্র জমা দিতে যাওয়ার সময় বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে হাজী মতিয়ার রহমান গাউস গ্রুপের লোকজন অতর্কিত হামলা চালায়। এ ঘটনায় আমার পাঁচ কর্মী আহত হয়েছে। আহত অবস্থায় তাদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।’টাঙ্গাইলে আ.লীগের দুই গ্রুপে সংঘর্ষ

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মতিয়ার রহমান গাউস বলেন, ‘মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। এমন সময় কাজী অলিদের লোকজন আমার সমর্থিত কর্মীদের ওপর হামলা চালায়। এ ঘটনায় ১০ থেকে ১৫ কর্মী আহত হয়েছে। ছয় জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়াও বাসস্ট্যান্ডে আমার ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর করে।’  টাঙ্গাইলে আ.লীগের দুই গ্রুপে সংঘর্ষ

বাসাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম তুহীন আলী বলেন, ‘আওয়ামী লীগের দুই প্রার্থী মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য মিছিল নিয়ে বের হন। এসময় দুই গ্রুপের মিছিল বাসাইল বাসস্ট্যান্ডে পৌঁছালে তাদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এঘটনায় বাসস্ট্যান্ড এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’