পঞ্চগড়ে নির্বাচনি প্রস্তুতি সম্পন্ন, বিভিন্ন কেন্দ্রে যাচ্ছে সরঞ্জামাদি

বিভিন্ন কেন্দ্রে যাচ্ছে সরঞ্জামাদিপঞ্চগড়ের পাঁচ উপজেলায় নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। শনিবার (৯ মার্চ) দুপুর থেকে সদর,তেঁতুলিয়া, আটোয়ারী, বোদা ও দেবীগঞ্জ উপজেলা থেকে প্রিজাইডিং অফিসারের নেতৃত্বে পুলিশ ও আনসার সদস্যসহ বিভিন্ন কেন্দ্রে নির্বাচনি সরঞ্জাম পাঠানো শুরু হয়। আগামীকাল রবিবার (১০ মার্চ) ৫ম উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে এসকল উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে। জেলা নির্বাচন কর্মকর্তা মো. আশরাফুল আলম  এ তথ্য জানিয়েছেন।

বিভিন্ন কেন্দ্রে যাচ্ছে সরঞ্জামাদিপঞ্চগড়ের পাঁচ উপজেলার ২৮৬টি কেন্দ্রে ভোটগ্রহণ করা হবে। পাঁচ উপজেলায় মোট ভোটার ৭ লাখ ১৪ হাজার ১২৬ জন। পুরুষ ভোটার ৩ লাখ ৫৭ হাজার ৬৫৮ জন ও মহিলা ভোটার ৩ লাখ ৫৬ হাজার ৪৬৮ জন। এই নির্বাচনে চেয়ারম্যান পদে ১৭ জন, ভাইস চেয়ারম্যান পদে ২৫ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

বিভিন্ন কেন্দ্রে যাচ্ছে সরঞ্জামাদিজেলা নির্বাচন কর্মকর্তা মো. আশরাফুল আলম বলেন, ‘শান্তিপূর্ণ নির্বাচন সম্পন্ন করতে সকল প্রস্তুতি নেওয়া হয়েছে। গুরুত্বপূর্ণ কেন্দ্রে ২ জন পুলিশ ও সাধারণ কেন্দ্রে একজন পুলিশসহ প্রতিটি কেন্দ্রে ১২ জন আনসার সদস্য দায়িত্ব পালন করবে। এছাড়া ১১ প্লাটুন বিজিবি, র‍্যাবের ১০ টি স্ট্রাইকিং ফোর্স, পুলিশের ভ্রাম্যমাণ টিমসহ ১৭ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ৫ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন।