নিহত যাত্রীর নাম কৃষ্ণ কুমার চন্দ (৪৫)। তিনি পাথরঘাটা বংশাল রোড এলাকায় পরিবার নিয়ে থাকতেন। তার পিতার নাম বাবুল চন্দ। তার গ্রামের বাড়ি পটিয়ার হাইদগাঁও এলাকায়।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার বাংলা ট্রিবিউনকে বলেন,‘নিহত কৃষ্ণ কুমারসহ আহতরা টেম্পুতে চড়ে চাকতাই এলাকা থেকে কোতোয়ালি আসছিলেন। আসার পথে ফিশারিঘাট ব্রিজ এলাকায় টেম্পুটি উল্টে গেলে কৃষ্ণ কুমার চন্দসহ টেম্পুতে থাকা যাত্রীরা গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে রাত ১টার দিকে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহত অন্যান্য যাত্রীরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।