ফেসবুকের পোস্টকে কেন্দ্র করে একজনকে পিটিয়ে হত্যা

রাজবাড়ী প্রতিনিধি
২৫ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৪৮ আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৪৮

রাজবাড়ীর কালুখালীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিরোধের জেরে নজরুল ইসলাম খান (৬০) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গোলাপী বেগম নামে এক নারীকে আটক করেছে পুলিশ।

নিহত নজরুল ইসলাম উপজেলার বোয়ালিয়া গ্রামের বাসিন্দা। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার বোয়ালিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতের পরিবারের অভিযোগ, সংঘর্ষের এক পর্যায়ে নজরুল ইসলাম খানকে বেধড়ক মারধর করা হয় এবং তার মাথায় আঘাত করা হয়। এতে তিনি গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহতের মেয়ে রুনা বলেন, ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে প্রতিবেশীদের সঙ্গে তাদের বিরোধের সৃষ্টি হয়। পরে তারা হামলা চালিয়ে তার বাবাকে বেধড়ক মারধর করেন। মারধরের একপর্যায়ে মাথায় আঘাত করা হলে ঘটনাস্থলেই তার বাবা মারা যান। তিনি এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন।

কালুখালী থানার ওসি মোস্তফা কামাল ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পিটিয়ে হত্যা করা হয়েছে। ঘটনাস্থল থেকে একটি লাঠি উদ্ধার করা হয়। এ ঘটনায় গোলাপী বেগম নামে এক নারীকে আটক করেছে। লাশ উদ্ধারের পর মর্গে পাঠানো হয়েছে।

এদিকে, ঘটনাস্থল পরিদর্শন করেছেন পাংশা সার্কেলের সহকারী পুলিশ সুপার। ঘটনার প্রকৃত কারণ ও হত্যাকাণ্ডে কারা জড়িত, তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

/এফআর/
সম্পর্কিত
মারধর ও জিম্মি করে ২৩ ভরি স্বর্ণালংকার ডাকাতি
ক্লিনিকে হামলা চালিয়ে ৩ জনকে পেটানোর অভিযোগ জামায়াতের কর্মীদের বিরুদ্ধে
মুন্সীগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে ৫ জন গুলিবিদ্ধ
সর্বশেষ খবর
নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন: স্বরাষ্ট্রমন্ত্রী বললেন, ‘শর্টসার্কিট’ 
নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন: স্বরাষ্ট্রমন্ত্রী বললেন, ‘শর্টসার্কিট’ 
দেশের প্রধানমন্ত্রী কে, বুঝে উঠতে পারছি না: ইনকিলাব মঞ্চের আহ্বায়ক
দেশের প্রধানমন্ত্রী কে, বুঝে উঠতে পারছি না: ইনকিলাব মঞ্চের আহ্বায়ক
হাম উপসর্গে আরও চার জনের মৃত্যু
হাম উপসর্গে আরও চার জনের মৃত্যু
আধা ঘণ্টায় কি কেয়ামত হয়ে যাবে নাকি, নাহিদকে স্পিকার
আধা ঘণ্টায় কি কেয়ামত হয়ে যাবে নাকি, নাহিদকে স্পিকার
সর্বাধিক পঠিত
বরখাস্ত করা হলো পিডিবির সেই উপ-সহকারী প্রকৌশলীকে
বরখাস্ত করা হলো পিডিবির সেই উপ-সহকারী প্রকৌশলীকে
আ.লীগের সাবেক এমপি হারুনের দাফন সম্পন্ন, জানাজায় ছিলেন বিএনপি-জামায়াতের নেতারাও
আ.লীগের সাবেক এমপি হারুনের দাফন সম্পন্ন, জানাজায় ছিলেন বিএনপি-জামায়াতের নেতারাও
আ.লীগের সঙ্গে যোগাযোগ: এসপি জাহাঙ্গীর নজরদারিতে, দুটি ফোন জব্দ
আ.লীগের সঙ্গে যোগাযোগ: এসপি জাহাঙ্গীর নজরদারিতে, দুটি ফোন জব্দ
‘কাজ নেই তো বেতন নেই’ নীতিতে কারখানা বন্ধের পথে পোশাক মালিকরা
‘কাজ নেই তো বেতন নেই’ নীতিতে কারখানা বন্ধের পথে পোশাক মালিকরা
ছুটে আসছে হাজারো মানুষ, নিচ্ছে তাজা ইলিশের স্বাদ: লাগে না প্রবেশ ফি
ছুটে আসছে হাজারো মানুষ, নিচ্ছে তাজা ইলিশের স্বাদ: লাগে না প্রবেশ ফি