এর আগে গত ২৬ মার্চ ব্রাহ্মণপাড়া থানার পার্শ্ববর্তী উপজেলা বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাসকে প্রত্যাহার করে নেয় নির্বাচন কমিশন।
কুমিল্লা জেলা অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল-মামুন বলেন, ‘পক্ষপাতিত্বের অভিযোগে নির্বাচন কমিশন ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাজাহান কবিরকে পাঁচ দিন দায়িত্ব থেকে অব্যাহতি দিতে বলেছেন। একইসঙ্গে ওই থানার তদন্ত পরিদর্শককে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্ব পালনের জন্য বলা হয়েছে। এছাড়া একজন সহকারী বা অতিরিক্ত পুলিশ সুপারকে ব্রাহ্মণথানার থানার নির্বাচনি কার্যক্রম তদারকি করতে বলা হয়েছে।’
উল্লেখ্য, আগামী ৩১ মার্চ কুমিল্লা ব্রাহ্মণপাড়া উপজেলাসহ জেলার ১৩ উপজেলায় পঞ্চম উপজেলা নির্বাচনের চতুর্থ দফা নির্বাচন অনুষ্ঠিত হবে।