গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. মীজানুর রহমান ও বিশ্ববিদ্যালয়টির শিক্ষক নেতারা।
আজ শনিবার (৩০ মার্চ) বেলা পৌনে ৪ টায় ভিসি অধ্যাপক ড. মীজানুর রহমান বঙ্গবন্ধুর সমাধি সৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান। পরে শিক্ষক সমিতির নেতৃবৃন্দ পুষ্পস্তবক অর্পণ করে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানান।
এরপর ভিসি ও শিক্ষকরা ফাতেহাপাঠ ও বিশেষ মোনাজাত করে বঙ্গবন্ধু ও পরিবারের নিহত সদস্যদের রুহের মাগফেরাত কামনা করেন।
এ সময় বিশ্বাবিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক সেলিম ভূঁইয়া, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. দীপিকা রানী সরকার, সাধারণ সম্পাদক প্রফেসর ড. নুর মুহাম্মদ, প্রগতি শিক্ষক দলের (নীল দল) সভাপতি অধ্যাপক ড. জাকারিয়া মিয়া, সাধারন সম্পাদক সহযোগী অধ্যাপক ড. মোস্তফা কামালসহ ১৫০ জন শিক্ষক ও গোপালগঞ্জ পৌরসভার মেয়র কাজী লিয়াকত আলী লেকু উপস্থিত ছিলেন।
পরে ভিসি অধ্যাপক ড. মীজানুর রহমান বঙ্গবন্ধু ভবনে রক্ষিত মন্তব্য বইতে মন্তব্য লেখেন ও স্বাক্ষর করেন।