মিরাজ উপজেলার সারিকালিনগর গ্রামের মৃত রহিজ উদ্দিনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার সকাল ১০টার দিকে মিরাজ মিয়া ব্যাটারিচালিত অটোরিকশায় চড়ে সারিকালিনগর এলাকা থেকে ঝিনাইগাতী যাচ্ছিলেন। এ সময় শেরপুর-ঝিনাইগাতী সড়কের তেতুলতলা বাজার এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাটি উল্টে যায়। এতে অটোরিকশার নিচে পড়ে মিরাজ গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় এলাকাবাসী তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঝিনাইগাতী থানার উপ-পরিদর্শক (এসআই) খোকন চন্দ্র সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘পরিবারের আবেদনক্রমে নিহতের লাশ বিনা ময়নাতদন্তে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।’