ধলেশ্বরীর পাড় থেকে ৬০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ

ধলেশ্বরীর পাড় থেকে ৬০টি অবৈধ স্থাপনা উচ্ছেদমুন্সীগঞ্জে ধলেশ্বরী নদীর তীরে চার কিলোমিটার অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। দুই দিনব্যাপী উচ্ছেদ অভিযানে জরিমানা ও নিলামের মাধ্যমে ৯ লাখ ৬৬ হাজার টাকা আদায় করা হয়। কমপক্ষে ৬০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

মঙ্গলবার বিকাল ৪টার দিকে শেষ হয় এই উচ্ছেদ অভিযান। এর আগে বুধবার বেলা ১২টায় মিরকাদিম পৌরসভার কমলাঘাট বন্দর এলাকা থেকে মুন্সীগঞ্জ লঞ্চঘাট পর্যন্ত অভিযান শুরু হয়।ধলেশ্বরীর পাড় থেকে ৬০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ

বিআইডাব্লিওটিএ’র উপ-পরিচালক মো. শহিদুল্লাহ এ খবর নিশ্চিত করেন। তিনি জানান, ‘প্রথম দিন ৭ লাখ ৪৪ হাজার টাকা জরিমানা ও নিলামের মাধ্যমে আদায় করা হয়। আজ ১ লাখ ২০ হাজার টাকা আদায় করা হয়। ৯ লাখ ৬৬ হাজার টাকা সরকারি কোষাগারে জমা হবে। দুই দিনে ৬০টির বেশি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।’

তিনি আরও জানান, ‘২ লাখ টাকা জরিমানা করা হয় হাজী রফিকুল্লাহ ইসলাম রাইস মিল এর মালিক কৃষ্ণ লালকে। জরিমানা দিতে ব্যর্থ হওয়ায় ১৫ দিনের জেল দেওয়া হয়।’ধলেশ্বরীর পাড় থেকে ৬০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ

এসময় উপস্থিত ছিলেন, বিআইডব্লিউটিএ'র নির্বাহী ম্যাজিস্ট্রেট দৃপ্তিময়ী জামান, বিআইডব্লিউটিএ'র যুগ্ম পরিচালক গুলজার আলীসহ বিআইডব্লিউটিএ'র কর্মকর্তা ও কর্মচারীরা।