সৈয়দপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাদ্রাসাছাত্রের মৃত্যু

নীলফামারী

নীলফামারীর সৈয়দপুর উপজেলার বাঙালিপুর ইউনিয়নে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাকিবুল ইসলাম (১৪) নামে একজন মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে। রবিবার (১৪ এপ্রিল) দুপুরে এই ঘটনা ঘটে।

সৈয়দপুর থানার ওসি শাহাজান পাশা এই তথ্য নিশ্চিত করেন।

নিহত রাকিবুল ওই ইউনিয়নের নদীরপাড় খড়খড়িয়া পাড়া গ্রামের আলতাফ হোসেন ছেলে ও সোনাখুলী দাখিল মাদ্রাসার নবম শ্রেণির ছাত্র।

পুলিশ ও স্থানীয়রা জানায়, নিজ বাড়ির ঘর মেরামতের কাজ করেছিলেন আলতাফ। এসময় তাকে সহযোগিতা করছিল তার ছেলে রাকিবুল। এক পর্যায়ে অসাবধানতাবসত ছেড়া বৈদ্যুতিক তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।