গুলিবিদ্ধ মাসুদ চৌধুরী (৩৫), হৃদয় (১৮) ও আরাফাত (১৭) এই তিন জন সহ পাঁচ জনকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে মাসুদ চৌধুরীর অবস্থা আশঙ্কাজনক। এছাড়া বাকি তিনজনকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতালে চিকিৎসারত গুলিবিদ্ধ হৃদয় জানান, যুবলীগ নেতা মাসুদ চৌধুরী জিরতলী বাজারের ইজারা নিয়েছে। কিন্তু চেয়ারম্যান এ ইজারা মেনে নিতে পারেননি। বুধবার রাতে মাসুদ চৌধুরীর লোকজন বাজারে ইজারার টাকা তুলতে গেলে চেয়ারম্যানের সমর্থকরা বাধা দেওয়ার এক পর্যায়ে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটে। এ সময় তিন জন গুলিবিদ্ধসহ অন্তত আট জন আহত হন।
বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ আলম মোল্লা জানান, ‘জিরতলী বাজারে সংঘর্ষের ঘটনার কথা শুনেছি। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।’