আ.লীগ নেতার জানাজা পড়ালেন ১১ দলীয় জোটের এমপি প্রার্থী

ফরিদপুর প্রতিনিধি
২৫ জুন ২০২৬, ১০:৫৬ আপডেট : ২৫ জুন ২০২৬, ১০:৫৬

ফরিদপুরের নগরকান্দায় প্রয়াত আওয়ামী লীগ নেতা মনিরুজ্জামান সরদারের জানাজা পড়ালেন গত জাতীয় সংসদ নির্বাচনে নগরকান্দা ও সালথা উপজেলা নিয়ে গঠিত আসনে (ফরিদপুর-২) ১১ দলীয় সংসদ সদস্য প্রার্থী, বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় অভিভাবক মণ্ডলীর সদস্য শাহ মো. আকরাম আলী।

বুধবার (২৪ জুন) বিকাল সাড়ে ৫টার দিকে ফরিদপুরের নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের বিল গোবিন্দপুর উচ্চ বিদ্যালয় মাঠে এ জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।

প্রয়াত মনিরুজ্জামান সরদার (৮০) বিল গোবিন্দপুর গ্রামের বাসিন্দা। বুধবার সকাল ৯টার দিকে নিজ বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।

তিনি নগরকান্দা সদর উপজেলার তিনবারের জন্য নির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন। এ ছাড়া তিনি ডাঙ্গী ইউনিয়ন পরিষদের দুইবারের জন্য ইউপি চেয়ারম্যান ছিলেন।

মনিরুজ্জামান সরদার বিল গোবিন্দপুর উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে তার কর্মজীবন শুরু করেন। তিনি জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ছিলেন। মৃত্যুর আগে তিনি জেলা আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার বিকালে মনিরুজ্জামানের জানাজায় নগরকান্দা সালথা উপজেলার আওয়ামী লীগ, বিএনপি, জামায়াতে ইসলামীসহ সর্বস্তরের কমপক্ষে পাঁচ হাজারের বেশি লোকের সমাগম ঘটে। জানাজার নামাজের আগে পরিবারের পক্ষে বক্তব্য দেন তার ভাই আব্দুল কাদের সরদার ও বুলবুল সরদার।

অন্যদের মধ্যে বক্তব্য দেন- নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সভাপতি কে এম জাহাঙ্গীর, লিয়াকত হোসেন, সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও নগরকান্দা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সৈয়দ শাহিনুজ্জামান, উপজেলা জামায়াতের আমির সোহরাব হোসেন, আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও ডাঙ্গী ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান কাজী আবুল কালাম এবং সালথা উপজেলা আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন প্রমুখ।

বক্তারা প্রয়াত মনিরুজ্জামানের জীবনের মূল্যায়ন করে বলেন, টাকা-পয়সার দিকে তিনি কখনও নজর দেননি। তিনি অন্য দল করলেও আমাদের অবস্থান ছিল বন্ধুর মতো। দলীয় মনিরুজ্জামান নয়, তার থেকেও ওজনদার ছিলেন ব্যক্তি মনিরুজ্জামান। দলমত নির্বিশেষে তিনি সবার সঙ্গে অবলীলায় মিশতে পারার ক্ষমতা ছিল তার মধ্যে।

পরে জানাজার নামাজ পড়ান গত জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত সমর্থিত ১১ দলীয় সংসদ সদস্য প্রার্থী, বাংলাদেশ খেলাফত মসজিসের কেন্দ্রীয় অভিভাবক মণ্ডলীর সদস্য শাহ মো. আকরাম আলী।

জানাজার নামাজ শেষে বিল গোবিন্দপুরের গ্রামে পারিবারিক কবরস্থানে মনিরুজ্জামান সরদারকে দাফন করা হয়।

/এফআর/
সম্পর্কিত
কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দলের কর্মকাণ্ড চালাতে দেওয়া হবে না: ডি‌বি
দুই বছর পর কবর থেকে তোলা হলো সেলিম খান ও তার ছেলের মরদেহ
অনুতপ্ত হয়ে কি রাজনীতিতে ফিরতে পারে আওয়ামী লীগ?
সর্বশেষ খবর
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি