কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) নেছার উদ্দিন জানান,কালীগঞ্জ পৌরসভার বাজার মসজিদ সংলগ্ন এলাকার তিনতলা ভবনের বাসায় ভাড়া থাকেন আব্দুর রহিম। তিনি শরীফ ফার্মাসিউটিক্যাল নামে একটি ওষুধ কোম্পানির কালীগঞ্জ উপজেলা বিক্রয় প্রতিনিধি ছিলেন। সোমবার সকালে ছেলের ভেজা কাপড় বাসার বারান্দায় শুকাতে দেন রহিমের স্ত্রী। এ সময় বাতাসে কাপড় পাশের একটি দোকানের বিদ্যুতের তারের উপর পড়ে। রহিম ওই কাপড় লোহার রড দিয়ে তুলতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান। এ সময় স্বামীকে বাঁচাতে গিয়ে তার স্ত্রী আহত হন।