ঈদের পোশাক পেয়ে খুশি সুবিধাবঞ্চিত পথশিশুরা। শুক্রবার (৩১ মে) সকালে আখাউড়া উপজেলা মিলনায়তনে স্বেচ্ছাসেবী সংগঠন ‘হাসিমুখ’ সুবিধাবঞ্চিত ১০০ শিশুর মাঝে ঈদবস্ত্র বিতরণ করে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আখাউড়ার পৌর মেয়র তাকজিল খলিফা কাজল এই মানবিক কাজের প্রশংসা করেন। ভবিষ্যতে হাসিমুখ সংগঠনকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন তিনি।
হাসিমুখ-এর সাধারণ সস্পাদক আকাশ বাসফোর বলেন, ‘বিশ্ববিদ্যালয় ও কলেজ শিক্ষার্থীদের স্বেচ্ছাসেবী সংগঠন হচ্ছে হাসিমুখ। প্রতি বছরের ন্যায় এবারও হাসিমুখের উদ্যোগে ১০০ শিশুকে ঈদবস্ত্র বিতরণ করেছি আমরা। এ অনুষ্ঠানকে ঈদের আগে আরেকটি ঈদ আনন্দ বলে আমরা মনে করি।’
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— আখাউড়া থানার ওসি রসুল আহমদ নিজামি, তদন্ত কর্মকর্তা আরিফুর রহমান, আখাউড়া যুবলীগের যুগ্ম আহ্বায়ক আব্দুল মমিন বাবুল ও হাসিমুখের প্রধান উপদেষ্টা সাংবাদিক বিশ্বজিৎ পাল বাবু। প্রতিবন্ধী বিদ্যালয়ের সভাপতি আব্দুরর রহমান।
এ সময় সুবিধাবঞ্চিত শিশুদের হাতে ঈদবস্ত্র তুলে দেন অতিথিরা। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন এইচ, এম, মুতাসিম সীমান্ত।
এছাড়া, হাসিমুখ- এর সভাপতি জাবেদুল ইসলাম তুহিন, সাংগঠনিক সম্পাদক হাসান মাহমুদ পারভেজ, নারী বিষয়ক সম্পাদক সাদেকা খাতুন চাদরিন, হাবিবা আয়ন, আইরিন আক্তারসহ প্রমুখ উপস্থিত ছিলেন।