এক ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া থেকে ফেরি ও লঞ্চ চলাচল ফের শুরু

পাটুরিয়া ঘাটবৈরী আবহাওয়ার কারণে প্রায় এক ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌ রুটে আবার ফেরি ও লঞ্চ  চলাচল শুরু হয়েছে। মানিকগঞ্জের পুলিশ সুপার রিফাত রহমান শামীম এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বৈরী আবহাওয়ার কারণে দুর্ঘটনা এড়াতে রবিবার (২ জুন) সকাল ৯টা ২০ মিনিট থেকে  এই রুটের সব ধরনের ফেরি চলাচল বন্ধ রাখা হয়। তবে আবহাওয়া কিছুটা ভালো হওয়ায় ১০ টা ১৫ মিনিট থেকে আবার লঞ্চ ও ফেরি চলাচল শুরু হয়েছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশন (বিআেইডব্লিউটিসি) পাটুরিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) মহিউদ্দিন রাসেল জানালেন, ‘ঘাটে অপেক্ষমান গাড়ির সংখ্যা কম। শুধু ছোট (ব্যক্তিগত) গাড়ির চাপ একটু বেশি। পাটুরিয়া ঘাটে বর্তমানে ২৫০টির মতো ছোট গাড়ি, ৪০টি দূরপাল্লার যাত্রীবাহী বাস ও অর্ধশত পণ্যবাহী ট্রাক ফেরি পারের জন্য অপেক্ষায় রয়েছে।’

আরও পড়ুন- বৈরী আবহাওয়ার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ