আটক মিলন নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের বাইশটেকি এলাকার সিরাজুল হকের ছেলে। পেশায় তিনি জুতা ব্যবসায়ী।
অপহৃত তানভীর হাসান ৪২/ডি, হাজী আবদুল সরকার লেন, বংশাল এলাকার উজ্জ্বল সরকারের ছেলে।
এ বিষয়ে ওসি সোহেল রানা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘গত ৩১ মে মিলন কৌশলে শিশুটিকে নিয়ে কুমিল্লার দাউদকান্দি এলাকায় যায়। পরে মোবাইল ফোনে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করে। বিষয়টি পুলিশকে জানানো হলে অভিযানে নামে তারা। এরপর মিলন শিশুটিকে নিয়ে রবিবার শ্রীমঙ্গলের সন্ধানী আবাসিক এলাকায় তার খালার বাসায় অবস্থান নেয়। সেখান থেকে তাকে আটক এবং শিশুটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসি। শিশুটির পরিবার ও সংশ্লিষ্ট থানায় খবর দেওয়া হয়েছে। বাবা-মা এলে তাদের কাছে শিশুটিকে তুলে দেওয়া হবে।’