পুলিশ জানায়, মাইক্রোবাসটি যাত্রী নিয়ে ঠাকুরগাঁও থেকে সৈয়দপুরের উদ্দেশে রওনা হওয়ার পথে শহরের খোচাবাড়ি এলাকায় পৌঁছলে বিপরীতমুখী ট্রাকের সঙ্গে সংর্ঘষ হয়। এ সময় গুরুতর আহত হন খেজমত আলী। তাকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার পর ট্রাকটি পালিয়ে যায়। তবে চালক পালিয়ে গেলেও মাইক্রোবাসটি জব্দ করে থানায় নিয়ে যায় পুলিশ। মাইক্রোবাসটির চালক রফিক সৈয়দপুর বিমানবন্দরে ভাড়ায় যাত্রী বহন করতেন। এ বিষয়ে সদর থানার ওসি আশিকুর রহমান জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।