জামালপুরে জাতীয় পার্টির ত্রাণ বিরতণ অনুষ্ঠানে জিএম কাদেরজাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, ‘সরকারের দেওয়া ত্রাণসামগ্রী বানভাসিদের কাছে যথাযথভাবে পৌঁছাচ্ছে না। সরকার যা দিচ্ছে তা মানুষের কাছে আসছে না। প্রত্যেক বানভাসির কাছে ত্রাণ ঠিকমতো পৌঁছানোর ব্যবস্থা করতে হবে। না হলে এসব সংসদে উত্থাপন করা হবে।’জামালপুরে জাতীয় পার্টির ত্রাণ বিরতণ
বুধবার (২৪ জুলাই) দুপুরে জামালপুরের ইসলামপুর উপজেলার গুঠাইল বাজারে উপজেলা জাতীয় পার্টির উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। উপজেলা জাতীয় পার্টির সভাপতি মোস্তফা আল মাহমুদের সভাপতিত্বে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে জাতীয় পার্টির মহাসচিব মশিউর রহমান রাঙ্গাসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য রাখেন।