নিহত ব্যক্তিরা হলেন নাচোল উপজেলার সূর্যপুর গ্রামের রজব আলীর ছেলে মাইনুল ইসলাম কালু (৩৫) ও একই উপজেলার ফতেপুর এলাকার কবির আলীর ছেলে আরমান আলী (৩০)।
নাচোল থানার অফিসার ইনচার্জ চোধুরী জোবায়ের আহমেদ জানান, দুপুরে নাচোলের সূর্যপুর ও ফতেপুর মাঠে কাজ করছিলেন কৃষক আরমান আলী ও পাওয়ার টিলার চালক মাইনুল ইসলাম। এ সময় মুষলধারে বৃষ্টিসহ বজ্রপাত হলে দুই জনেই ঘটনাস্থলে মারা যান।