এ সময় নাসিম বলেন, ‘এটি শহরবাসীর রক্ষাকবজ। কোনওভাবেই এটি যেন ঝুঁকির মধ্যে না পড়ে সেটি পাউবোকে গুরুত্ব সহকারে দেখতে হবে।’
এদিকে, গত ক’দিন আগে হাজার কোটি টাকা ব্যয়ে নির্মিত পাউবোর হার্ড-পয়েন্টর টিহেডের পাশে দুটি ব্লক সরে যাওয়ার শহরবাসীর মধ্যে আতঙ্ক দেখা দেয়। পরে সেটি সুরক্ষায় পানির তলদেশে দ্রুত ব্যাথেমেট্রিক সার্ভে করে ব্লক নিক্ষেপ চালু রাখে পাউবো।
এ বিষয়ে জানতে চাইলে পাউবো কর্মকর্তা রফিকুল ইসলাম ইসলাম নাসিমকে বলেন, ‘পানিসম্পদ সচিব কবির-বিন-আনোয়ার ও নকশা বিভাগের প্রধান প্রকৌশলী মোতার হোসেন খবর পেয়ে পরদিন বাঁধ দেখে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। তাদের নির্দেশেই টিহেডের পাশে ব্লক ফেলে সুরক্ষা করা হয়েছে। ব্যাথেমেট্রিক সার্ভে দেখা গেছে বর্তমানে সমস্যা নেই।’