নারায়ণগঞ্জে ভেকুচাপায় কারখানার নিরাপত্তাকর্মীর মৃত্যু

নারায়ণগঞ্জনারায়ণগঞ্জের রূপগঞ্জে ভেকু (খনন যন্ত্র) চাপায় সোহাগ মিয়া (৩৫) নামে বেস্ট আইকন বিডি লিমিটেড নামের কারখানার একজন নিরাপত্তাকর্মীর মৃত্যু হয়েছে। রবিবার (২৮ জুলাই) সকালে উপজেলার কুশাবো এলাকায় এ ঘটনা ঘটে।
রূপগঞ্জ থানার এস আই শাহজাহান জানান, সকাল ৭টার দিকে উপজেলার এশিয়ান হাইওয়ে সড়কের পাশে কুশাবো এলাকায় ওই কারখানার ভেতরে ঢোকার সময় সুলতান এন্টার প্রাইজের একটি ভেকু নিয়ন্ত্রণ হারিয়ে গেটে থাকা নিরাপত্তাকর্মী সোহাগ মিয়াকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। সোহাগ মিয়া ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জের মহেশপুর এলাকার মজিদুল হকের ছেলে। খবর পেয়ে পুলিশ ময়নাতদন্তের জন্য মরদেহ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠিয়েছে। এ ঘটনায় রূপগঞ্জ থানায় মামলা করা হয়েছে।