রবিবার (৪ আগস্ট) সন্ধ্যায় তাকে আটক করা হয়।
পুলিশ জানায়,গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়,শিবনাথপুর বারোপোতা গ্রামের একটি বাড়িতে অস্ত্র ও মাদক বেচাকেনা হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে আমেরিকান একটি নাইন এমএম পিস্তল, চার রাউন্ড গুলি ও ১৫ বোতল ফেনসিডিলসহ এক নারীকে আটক করা হয়। তবে এসময় অস্ত্রের মূল মালিক তার স্বামী পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে যায়।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ আলমগীর হোসেন অস্ত্র ও মাদকসহ এক নারীকে আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আটক আসামিকে অস্ত্র আইনে মামলা দিয়ে সোমবার (৫ আগস্ট) সকালে যশোর আদালতে পাঠানো হবে এবং পলাতক আসামিকে আটকের জন্য অভিযান অব্যাহত রয়েছে।