নিহত অপি ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল উপজেলার লেহেম্বা গ্রামের অনুকূলচন্দ্র রায়ের মেয়ে।
মিহির কুমার রায় জানান, দিনাজপুরে পৌঁছার অনেক আগেই অপির মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। ডেঙ্গু আক্রান্ত হয়ে পাঁচ দিন ঠাকুরগাঁও হাসপাতালে ভর্তি ছিল অপি। পরে অবস্থার অবনতি হলে পরিবারের সদস্যরা তাকে দিনাজপুরে নিয়ে আসার পথে তার মৃত্যু হয়। পরে হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিকালেই পরিবারের সদস্যরা তার মরদেহ বাড়িতে নিয়ে গেছে।
নিহতের মামি অঞ্জলি রানী রায় জানান, এবারের এইচএসসি পরীক্ষায় কৃতকার্য হয়ে ঢাকার একটি কোচিং সেন্টারে কোচিং করতে যায় অপি। চলতি মাসের ৪ তারিখে ডেঙ্গু নিয়ে বাড়িতে ফেরে।