প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-১ কাজী নিশাত রসুল স্বাক্ষরিত এক বার্তায় গোপালগঞ্জের জেলা প্রশাসক শাহিদা সুলতানাকে এ তথ্য জানানো হয়েছে।
বৃহস্পতিবার সকালে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ প্রথমে জাতির জনকের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানাবেন। পরে সকাল ১০টায় জাতির জনকের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ, ফাতেহাপাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেবেন প্রধানমন্ত্রী। এ সময় সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে গার্ড অব অনার দেওয়া হবে। বেলা ১১টায় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর সমাধিস্থলে বিশেষ দোয়া মাহফিলে অংশ নেবেন। পরে প্রধানমন্ত্রী কেন্দ্রীয় আওয়ামী লীগের পক্ষে জাতির জনকের সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানাবেন।
এ সময় জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীসহ মন্ত্রিপরিষদের সদস্য, সংসদ সদস্য ও সরকারের ঊর্ধ্বতন কর্তাব্যক্তিরা উপস্থিত থাকবেন।