নিহত তরিকুল ওই উপজেলার চিত্রাপাড়া এলাকার সিদ্দিক শেখের ছেলে।
ওসি জানিয়েছেন, তরিকুল মোটরসাইকেলে করে কোটালীপাড়া সদরে আসছিলেন। পথে সিকিরবাজার এলাকায় খুলনা থেকে বরিশালগামী একটি ট্রাকের সঙ্গে তার মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন।
স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে কোটালীপাড়া উপজেলা হাসপাতালে এবং পরে অবস্থার অবনতি হলে গোপালগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।
এ ঘটনার পর চালক পালিয়ে গেলেও ঘাতক ট্রাকটি আটক করেছে পুলিশ।