গ্রেফতার খালিদ দর্শন বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী এবং ঘাতক দালাল নির্মূল কমিটির বিশ্ববিদ্যালয় শাখার প্রচার সম্পাদক।
খালিদের সহপাঠীরা জানায়, ২০১৭ সালে ওই মেয়েটির সঙ্গে খালিদের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তাদের সম্পর্ক থাকা অবস্থায় ২০১৮ সালে মেয়েটির পারিবারিকভাবে অন্য ছেলের সঙ্গে বিয়ে হয়। বিয়ের পর ওই মেয়ের স্বামীকে একটি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট থেকে মেয়ের কিছু আপত্তিকর ছবি পাঠানো হয়। এরপর থেকেই তার স্বামীর সঙ্গে সম্পর্কের টানাপড়েন শুরু হয়। মেয়েটির ধারণা, তার সাবেক প্রেমিক খালিদ এ ছবিগুলো সরবরাহ করেছে। মঙ্গলবার খালিদের বিরুদ্ধে তিনি মতিহার থানায় পর্নোগ্রাফি মামলা দায়ের করেন। ওইদিন রাতেই খালিদকে বিশ্ববিদ্যালয়ের মাদারবক্স হলের পাশ থেকে গ্রেফতার করে পুলিশ।
বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক ড. লুৎফর রহমান বলেন, ‘এক নারী শিক্ষার্থীর মামলার ঘটনায় মতিহার থানা পুলিশ খালিদকে গ্রেফতার করেছে।’