প্রতিযোগিতায় ২০ জন প্রতিযোগী অংশ নেন। এদের মধ্যে দিপাঙ্কর পাণ্ডে প্রথম, মিথাইল জয়ধর দ্বিতীয় এবং অমৃত পাণ্ডে তৃতীয় স্থান অধিকার করেন।
হেল্প লাইন সোসাইটির সভাপতি ডা. আশীষ কুমার পাণ্ডে বলেন, ‘সংগঠনটির প্রতিষ্ঠাবার্ষিকীর উপলক্ষে প্রতিবছর আমরা এ ধরনের গ্রামীণ খেলার আয়োজন করে থাকি। এবছর আমরা এই তৈলাক্ত কলা গাছ বেয়ে ওঠার প্রতিযোগিতা ও বাউল গানের আয়োজন করেছি।’
তৈলাক্ত কলা গাছ বেয়ে ওঠার প্রতিযোগিতা দেখতে আসা নিরঞ্জন বিশ্বাস বলেন, ‘আমি গত চার বছর ধরে এখানে প্রতিযোগিতা দেখতে আসছি। খুব আনন্দমুখর পরিবেশে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।’