নিহত জামাল হোসেন গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার মাজড়া গ্রামের ফুল মিয়ার ছেলে।
মুকসুদপুর থানার অফিসার ইন চার্জ (ওসি) মোস্তফা কামাল পাশা জানান, এস এ ট্রাভেলসের একটি যাত্রীবাহী বাস চট্টগ্রাম থেকে মোংলা যাচ্ছিলো। এসময় বাসটি ঢাকা-খুলনা মহাসড়কের দাসের হাটে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ফুরিদপুরগামী একটি মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটে। এতে ঘটনাস্থলে মাইক্রোবাসের চালক জামাল হোসেন নিহত হন। এসময় মাইক্রোবাসে থাকা আরও তিন যাত্রী আহত হন। পরে খবর পেয়ে মুকসুদপুর এবং ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ এবং মুকসুদপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে।
মারাত্মক আহত তিন জনকে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও নিহত জামাল হোসেনের মরাদেহ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে বলে পুলিশ জানিয়েছে।