নিহত মিতুন সরকার বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার রুদ্রগাতী গ্রামের ননী গোপাল সরকারের ছেলে।
ফরিদপুরের ভাঙ্গা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) নিত্য রঞ্জন মল্লিক জানিয়েছেন, বাগেরহাটের ফকিরহাট থেকে একটি পিকআপ ভ্যানে করে মাছ নিয়ে ঢাকা যাচ্ছিলেন মিতুন সরকার। এ সময় ঘটনাস্থলে পৌঁছালে পিকআপ ভ্যানের সামনের চাকা ফেটে যায়। চালক নিয়ন্ত্রণ হারালে পিকআপ মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। এতে মাছ ব্যবসায়ী মিতুন সরকার ও পিকআপ ভ্যানের চালক গুরুতর আহত হন। পরে পুলিশ আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক মিতুন সরকারকে মৃত ঘোষণা করেন।
গুরুতর আহত পিকআপ চালককে গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতের লাশ পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে বলেও তিনি জানান।