চার মাস থেকে কাজ করছে না গোপালগঞ্জ হাসপাতালের এমআরআই মেশিন

এমআরই মেশিন

গোপালগঞ্জের ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের এমআরআই  মেশিনটি গত চার মাস থেকে বন্ধ রয়েছে। হিলিয়াম গ্যাস না থাকার কারণে মেশিনে এমআরআই  করা যাচ্ছে না। আর এ কারণে রোগীরা ঠিকমতো সেবা নিতে পারছেন না। জানা গেছে, দীর্ঘদিন পড়ে থাকার কারণে ১৭ কোটি টাকা মূল্যের মেশিনটি নষ্ট হওয়ার উপক্রম হয়েছে। কবে এই অবস্থার উত্তরণ ঘটবে তা বলতে পারছে না কর্তৃপক্ষ।

হাসপাতাল সূত্রে এসব তথ্য জানা গেছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে চিঠি দিয়েও কোনও লাভ হয়নি।

তালাবদ্ধ রুম

গোপালগঞ্জ হাসপাতাল-এর সহকারী পরিচালক ডা. অসিত কুমার মল্লিক বলেছেন, ‘দীর্ঘদিন মেশিনটি বন্ধ থাকায় ঝুঁকির মধ্যে রয়েছে।’