এ নিয়ে এই বিশ্ববিদ্যালয়ের তিনজন সহকারী প্রক্টর পদত্যাগ করলেন। বুধবার রাতে সহকারী প্রক্টর ড. মো. নাজমুল হক রেজিস্ট্রারের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি পদত্যাগ করেছেন বলে জানা গেছে।
এর আগে, গত ২১ সেপ্টেম্বর শিক্ষার্থীদের ওপর বহিরাগতদের হামলার প্রতিবাদে সহকারী প্রক্টর হুমায়ুন কবীর পদত্যাগ করেন।
প্রসঙ্গত, গত ১১ সেপ্টেম্বর আইন বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী ও ক্যাম্পাস সাংবাদিক ফাতেমা-তুজ-জিনিয়াকে সাময়িক বহিষ্কারের ঘটনাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। পরে জিনিয়ার বহিষ্কারাদেশ তুলে নেওয়াসহ আরও কয়েকটি দাবি কর্তৃপক্ষ মেনে নিলেও ভিসির পদত্যাগের দাবিতে অন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা।
আরও পড়ুন: বঙ্গবন্ধু প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ওপর ‘বহিরাগতদের’ হামলা