টুঙ্গিপাড়ায় প্রধানমন্ত্রীর জন্মদিন উদযাপন

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় উদযাপন করা হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৩তম জন্মদিন। বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা নামের একটি সাংস্কৃতিক সংগঠন এই অনুষ্ঠানের  আয়োজন করে।

শনিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধের মসজিদ প্লাজায় শেখ হাসিনার জন্মদিনের কেক কাটেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার শেখ ফজলুল করিম সেলিম।

এরপর আলোচনা সভায় বক্তব্য রাখেন সংগঠনের প্রধান উপদেষ্টা ইকবাল সোহবান চৌধুরী, গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি চৌধুরী এমদাদুল হক, ড. ইনাম আহমেদ, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী মনোরঞ্জন ঘোষাল, সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক মীর মোশারেফ হোসেন, উপদেষ্টা মো. আব্দুর সোবহান প্রমুখ।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার সভাপতি মিয়া মনসপ।