শনিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে বাবুলের দোকান থেকে ১০ বস্তা চাল জব্দ করা হয়।
মো. শরীফ উল্যাহ জানান, স্থানীয়রা হানিফকে আটক করে থানায় খবর দিলে ঘটনাস্থল থেকে তাকে আটক করে থানায় নিয়ে আসা হয়। পরে, ডিলারকে খবর দিয়ে থানায় এনে তার এবং তার কর্মচারীর অপকর্মের শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে তাকে এই অর্থদণ্ড প্রদান করা হয়। বাবুলের কর্মচারী মো. হানিফ সরাসরি অপরাধের সঙ্গে যুক্ত থাকায় তার বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়।
চর জব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাহেদ উদ্দিন জানান, এ ঘটনায় এখনও এজাহার না পাওয়ায় মামলা রুজু করা হয়নি।