বকুল চন্দ্র বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ইতিহাস বিভাগের সাবেক অধ্যাপক মোহাম্মদ শাহ গত ২২ সেপ্টেম্বর সড়ক দুর্ঘটনায় মারাত্মক আহত হন। ওইদিনই তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার উন্নতি না হওয়ায় আজ (রবিবার) সকালে ঢাকায় বিএসএমএমইউয়ে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।’
এর আগে, চট্টগ্রাম-রাঙ্গামাটি সড়কের হাটহাজারী পৌরসভার আজিমপাড়া রাস্তার মাথা এলাকায় বাস-সিএনজি সংঘর্ষে মাথায় মারাত্মক আঘাত পান অধ্যাপক ড. মোহাম্মদ শাহ। এ দুর্ঘটনায় আরও একজন গুরুতর আহত হন। মোহাম্মদ শাহকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয়। মৃত্যুর আগে সাত দিন তিনি কোমায় ছিলেন।