এসময় প্রধানমন্ত্রী স্বাস্থ্য ও শিক্ষাসেবা নিয়ে চরবাসীর সঙ্গে ১৫ মিনিট সরাসরি কথা বলেন। শিক্ষামন্ত্রী ডা. দীপুমনি ও ভোলা-৪ আসনের সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এসময় উপস্থিত ছিলেন।
পরে ভোলার জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম সিদ্দিক ভোলাবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে প্রধানমন্ত্রীকে ভোলায় আসার আমন্ত্রণ জানান। এসময় জেলা প্রশাসক জানান, জাতির জনক বঙ্গবন্ধুর নামে প্রতিষ্ঠিত মুজিব নগর ইউনিয়নে প্রায় ১৫ হাজার মানুষ টেলিমেডিসিন ও ই-এডুকেশন সেবার আওতায় সুযোগ সুবিধা ভোগ করবেন। এই টেলিমেডিসিন এবং ই-এডুকেশন সেবা চালুর মাধ্যমে সারাদেশের ৪০টি বিচ্ছিন্ন চরাঞ্চল দ্বীপে এ সেবা চালু হলো। বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর মাধ্যমে এ কার্যক্রম পরিচালিত হবে।
আরও পড়ুন- বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে বেসরকারি চ্যানেলের সম্প্রচার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী