নিহত আবু সাইদ উপজেলার গান্ধাইল ইউনিয়নের দুবলাই গ্রামের কোরবান আলী মন্ডলের ছেলে।
ওসি জানান, ভিকটিম সিরাজগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের ব্যবস্থাপনা বিভাগের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী। উচ্চ মাধ্যমিক পড়ার সময় কাজিপুর উপজেলা সদরের আলমপুর গ্রামের আমিনুল ইসলাম মেয়েটির গৃহশিক্ষক ছিল। ওই গৃহ শিক্ষক প্রায়ই মেয়েটিকে কলেজ যাওয়ার পথে উত্ত্যক্ত করতো। বিষয়টি নিয়ে এর আগেই বেশ কয়েকবার গৃহশিক্ষক আমিনুল ইসলামকে সতর্ক করেন মেয়েটির স্বজনরা। বুধবার দুপুরে মেয়েটি কলেজ থেকে বাড়ি ফেরার পথে আমিনুল ও তার কয়েকজন ছাত্র পথ আগলে তাকে হয়রানি করার চেষ্টা করে। খবর পেয়ে মেয়েটির বাবা আবু সাঈদ ঘটনাস্থলে গিয়ে প্রতিবাদ করেন। এ সময় আমিনুলের দলবল আবু সাঈদকে বেধড়ক মারপিট করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। সন্ধ্যায় তিনি মারা যান। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
তিনি আরও জানান, এই ঘটনায় আমিনুলকে রাতে আটক করা হয়। বাকিদের পুলিশ খুঁজছে। মেয়েটির চাচা বাদী হয়ে তার ভাতিজি উত্ত্যক্ত ও ভাই খুনের ঘটনায় মামলা দায়ের করেছেন।