এ ঘটনায় জড়িত থাকার দায়ে মানবপাচারকারী চক্রের তিন সদস্যকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে ১৫টি পাসপোর্ট জব্দ করা হয়। গ্রেফতারকৃতরা হলো, নারায়ণগঞ্জের ফতুল্লার আতাউর রহমান (৩৮), মোহাম্মদ জাহাঙ্গীর আলম (২৬) এবং মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ির মো. জাহাঙ্গীর (৩৪)।
মোহাম্মদ মহসিন বাংলা ট্রিবিউনকে বলেন, গোপন তথ্যের ভিত্তিতে নগরীর স্টেশন রোড়ে অবস্থিত মিড টাউন হোটেলে অভিযান চালিয়ে পাঁচজনকে উদ্ধার করা হয়েছে। মানবপাচারকারীরা তাদের অবৈধভাবে লিবিয়ায় পাঠানোর জন্য ওই হোটেলে নিয়ে যায়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে।
পাচারকারীরা দেশের বিভিন্ন জায়গার দরিদ্র মানুষদের বিদেশে নিয়ে যাওয়ার প্রলোভন দেখিয়ে তাদের সঙ্গে প্রতারণা করতো বলে তিনি জানান।