হিলিতে ধানক্ষেতে বজ্রপাতে কৃষকের মৃত্যু

বজ্রপাত (ছবি: ইন্টারনেট থেকে নেওয়া)দিনাজপুরের হিলিতে ধানক্ষেতে আগাছা পরিষ্কারের সময় বজ্রপাতে জানিব আলী (৭০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। সোমবার (৭ অক্টোবর) বিকালে হিলির মাধবপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। জানিব আলী ওই এলাকার হযরত আলীর ছেলে। হাকিমপুর থানার ওসি আনোয়ার হোসেন বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতের ছেলে সাজ্জাদ হোসেন জানান, বাড়ির পাশে ধানের জমিতে আগাছা পরিষ্কারের সময় হঠাৎ করে বিকট শব্দে বজ্রপাত হলে তিনি আহত হন। পরে তাকে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।