ব্রাহ্মণবাড়িয়ায় পাইপগানসহ অস্ত্র তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ায় পাইপগানসহ অস্ত্র তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধারব্রাহ্মণবাড়িয়া শহরের ভাদুঘর ভূইয়া পাড়া এলাকা থেকে দেশীয় ছয়টি আগ্নেআস্ত্রসহ তিনটি কার্তুজ ও অস্ত্র তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এ ই ঘটনায় কাজল মিয়া (৪৮) নামের একজনকে গ্রেফতার করেছে র‍্যাব-১৪ ভৈরব ক্যাম্পের সদস্যরা। আজ মঙ্গলবার (৮ অক্টোবর) ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়।ব্রাহ্মণবাড়িয়ায় পাইপগানসহ অস্ত্র তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার

র‍্যাব-১৪ ভৈরব ক্যাম্পের অধানায়ক রফি উদ্দিন মোহাম্মদ যোবায়ের জানান, ‘আজ মঙ্গলবার ভোররাত ৪টার দিকে ভাদুঘর ভূইয়া পাড়া সাকিনে মান্নান নামের একজনের বাড়ির পেছনে কাঁচা রাস্তার ওপর মাদকবিরোধী অভিযান পরিচালনা করছিলেন র‍্যাব সদস্যরা। এসময় অভিযান চলাকালে একটি ব্যাগ থেকে ছয়টি পাইপগান, তিন রাউন্ড কার্তুজ এবং পাইপগান তৈরির বিভিন্ন যন্ত্রপাতি উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে জানা গেছে, গ্রেফতারকৃত কাজল মিয়া এসব অস্ত্র তৈরি করে বিভিন্ন স্থানে অপরাধীদের কাছে বিক্রি করতেন।’

অস্ত্র বিক্রির সঙ্গে জড়িত অন্যদেরও গ্রেফতার করা হবে বলে জানান র‍্যাবের এই কর্মকর্তা।