৮০০ রোগীর চোখের চিকিৎসা দিলো নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন

নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের অনুষ্ঠানে বক্তারানড়াইলকে দৃষ্টিপ্রতিবন্ধী মুক্ত করতে নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে ৮শ’ রোগীর চোখের চিকিৎসা দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৯ অক্টোবর) শহরের মাইজপাড়া মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী এ সেবা দেওয়া হয়। বাংলাদেশ ওয়ানডে ক্রিকেট দলের অধিনায়ক ও সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা এই ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা।  

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন– মাশরাফি বিন মুর্তজার বাবা নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা গোলাম মুর্তজা স্বপন।

এ সময় চক্ষুরোগ বিশেষজ্ঞ ডা. আরশিয়া মুন্নী ও ডা. অনীক রোগীদের চোখ পরীক্ষা করেন। এর মধ্য থেকে মারাত্মক ছানিপড়া ৬১ জন রোগীকে বাছাই করে বিনা খরচে অপারেশন, লেন্স, চশমাসহ চিকিৎসাসেবা দেবে খুলনার বিএনএসবি চক্ষু হাসপাতাল।

এ সময় আরও বক্তব্য রাখেন– ফাউন্ডেশনের সহ-সভাপতি নাহিদুর রহমান, ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম অনীক, মাইজপাড়া ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমান, মাইজপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রশান্ত দত্ত, নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ মির্জা নজরুল ইসলাম এবং খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতালের ক্যাম্প কো-অর্ডিনেটর মো. মিজানুর রহমান।